এক্সপ্লোর
পশ্চিম বর্ধমানে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র সামনেই তৃণমূল উপ প্রধানকে মারধরের অভিযোগ
আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র সামনেই তৃণমূল উপ প্রধানকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বারাবনির মাজিয়াড়া গ্রামে। গতকাল রাত ৯টা নাগাদ একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ও বারাবনি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধান জিতেন্দ্র পাসোয়ান। অভিযোগ, জিতেন্দ্রর গাড়িতে তৃণমূলের পতাকা দেখে ক্ষিপ্ত বিজেপি কর্মীরা সেই পতাকা খুলে নিয়ে, স্টিলের রড দিয়ে উপ প্রধানের মাথায় আঘাত করে। গুরুতর আহত তৃণমূল উপ প্রধান আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বাবুল সুপ্রিয়র পাল্টা অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে তাঁর দিকে আসছিলেন তৃণমূল উপ প্রধান। বিজেপি কর্মীরা তাঁকে আটকানোয় সংঘর্ষ বেধে যায়। তবে থানায় এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি

আরও পড়ুন