এক্সপ্লোর
Reporter Stories: মেট্রো স্টেশনে যাত্রী মৃত্যুর ঘটনায় মেট্রোর অত্যাধুনিক রেকের প্রযুক্তি নিয়ে কী কী প্রশ্ন উঠছে? জানব
পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রী মৃত্যুর ঘটনায় মেট্রোর অত্যাধুনিক রেকের প্রযুক্তি নিয়ে উঠল প্রশ্ন। মেধা মডেলের মেট্রোর নতুন রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে তৈরি। ২০১৭-র জুলাইয়ে ২টি রেক কলকাতায় আনা হয়। মেট্রো সূত্রে খবর, একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, ২ বছর ধরে রেকদুটির ট্রায়াল রান হয়। প্রথম থেকেই রেকের দরজা বন্ধ হওয়া, থার্ড লাইন কারেন্ট কানেক্টরে বিদ্যুৎ সংযোগ ও বাঁকের মুখে ট্রেন দাঁড়িয়ে যাওয়ার মতো সমস্যা ছিল। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর, তিনমাস আগে ২০১৯-এর এপ্রিলে ২টি রেক চালু করার ছাড়পত্র মেলে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি রেককে চেন্নাইয়ের কারখানায় ফেরত পাঠানো হয়। মেট্রো রেলের প্রাথমিক তদন্তে অনুমান, গতকাল থার্ড লাইন কারেন্ট কানেক্টরে পড়েই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যাত্রীর। দরজার সেন্সর কাজ করেনি বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, ২ বছরের ট্রায়াল রান কি তাহলে পর্যাপ্ত ছিল না?

আরও পড়ুন