এক্সপ্লোর
প্যারিসের ঐতিহাসিক নোত্র দাম গীর্জায় ভয়াবহ আগুন , জ্বলতে জ্বলতে ভেঙে পড়ে গির্জার একটি চূড়ো
আগুনে ভস্মীভূত প্যারিসের ঐতিহাসিক নোত্র দাম গির্জা। গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ এই গির্জায় আগুন লাগে। জ্বলতে জ্বলতে ভেঙে পড়ে গির্জার একটি চূড়ো। গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধোঁয়া আর ছাইয়ে ঢেকে যায় প্যারিসের আকাশ। আগুন নেভাতে গোটা শহরের দমকলবাহিনী এসে পৌঁছয় ঘটনাস্থলে। ৬ বছর আগে সাড়ে আটশতম জন্মদিন পালন করা নোত্র দাম গির্জায় আগুন লাগার খবর পাওয়া মাত্র এলাকায় জড়ো হন হাজার হাজার প্যারিসবাসী। আগুনে গির্জার ছাদ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। গভীর রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। প্রাথমিক তদন্তে অনুমান, গির্জা সংস্কারের কাজ চলছিল। তার থেকেই কোনওভাবে আগুন লেগে থাকতে পারে। নোত্র দাম গির্জায় আগুন লাগার খবরে বিচলিত হয়ে ট্যুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাঙালিদের কাছে নোত্র দাম গির্জার পরিচয় অবশ্য ভিক্টর হুগোর হাত ধরে। প্রায় ২০০ বছর আগে প্রকাশিত তাঁর হাঞ্চব্যাক অব নোত্র দাম উপন্যাস পড়েননি, এমন সাহিত্যপ্রেমী বিরল।
Tags :
Todays SpecialAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























