এক্সপ্লোর
আলিপুরদুয়ারে ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি, আদিবাসীদের তত্পরতায় রক্ষা
আলিপুরদুয়ারে ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি। আদিবাসীদের তত্পরতায় রক্ষা। উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গতকাল রাতে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান এলাকায় অপরিচিত ব্যক্তিকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। শুরু হয় গণপিটুনি। স্থানীয় আদিবাসীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক স্কুলে ঢুকিয়ে দিয়ে তালা লাগিয়ে দেন। ক্ষিপ্ত জনতা স্কুল বাড়ি ঘিরে রাখে। ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়, আলিপুরদুয়ার থানার পুলিশ কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি শুরু হয়।পুলিশের গাড়ি ধাওয়া করে উত্তেজিত জনতা। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি কালচিনির চুয়াপাড়ার বাসিন্দা। কী কারণে তিনি মাঝের ডাবরি এলাকায় এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সময়ে আলিপুরদুয়ার শহর সংলগ্ন লিচুতলা এলাকায় ছেলেধরা গুজবে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা লাঠি, টর্চ নিয়ে গোটা এলাকায় তল্লাশি চালান। ঘটনাস্থলে গেলেও কিছুই মেলেনি বলে পুলিশ জানিয়েছে।
Tags :
AlipurduarAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























