বিয়েতে আপত্তি থাকায়, জামাইকে পিটিয়ে মারার অভিযোগ, গ্রেফতার শ্বশুর বাড়ির দুই সদস্য
বিয়েতে আপত্তি থাকায়, জামাইকে পিটিয়ে মারার অভিযোগ। কোচবিহারের দিনহাটার বড় শোলমারির ঘটনা। গ্রেফতার শ্বশুর বাড়ির দুই সদস্য। বছর ঊনচল্লিশের ওই ব্যক্তির নাম অমর চক্রবর্তী। স্থানীয় সূত্রে খবর, চারবছর আগে অমর ভালবেসে বড় শোলমারির বাসিন্দা পূজা রায়কে বিয়ে করেন। পরিবারের অভিযোগ, বিয়েতে আপত্তি ছিল মেয়ের পরিবারের। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি মেয়েকে বুঝিয়ে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় বাপের বাড়ির সদস্যরা। গতকাল স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে যান অমর। বধূর পরিবারের অভিযোগ, এনিয়ে বচসা শুরু হলে, অমর গুলি চালান, তাতে একজন আহত হন। এরপরই অমরের বাইকে আগুন লাগিয়ে দিয়ে, তাঁকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। আদৌ গুলি চলেছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
All Shows






























