এক্সপ্লোর
দোকানের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে পূর্ব মেদিনীপুরের এগরায় ধুন্ধুমার, মারামারিতে গুরুতর আহত ৩
দোকানের সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের এগরায় ধুন্ধুমার। দু পক্ষের মধ্যে বচসা, হাতাহাতি। লোহার রড দিয়ে ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ। গুরুতর আহত এক মহিলা সহ ৩। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় ব্যবসায়ীদের। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে খাবারের দোকানের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে বচসা বাধে। দোকানের সামনে গাড়ি রাখায় আপত্তি জানান ব্যবসায়ী। অভিযোগ, তখনই গাড়িতে থাকা লোহার রড নিয়ে ব্যবসায়ী সুশোভন ও তাঁর ভাই সুমনের উপর চড়াও হয় গাড়িচালক ও তিন আরোহী। দুই ভাইকে বেধড়ক মারধর করা হয়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ব্যবসায়ীর প্রৌঢ়া মাও। তিনজনই এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ আসার আগেই গাড়ি ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। প্রতিবাদে সকাল ১০টা থেকে এগরা-রামনগর রোড অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা
Tags :
East MedinipurAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
খবর
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের



























