হুগলির দাদপুর থেকে উদ্ধার তৃণমূল নেতার গলা কাটা মৃতদেহ, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের
হুগলির দাদপুর থেকে উদ্ধার পূর্ব মেদিনীপুরের মারিশদার তৃণমূল নেতা রীতেশ রায়ের গলা কাটা মৃতদেহ। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। পরিবারের দাবি, ৭ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বের হন রীতেশ। কোলাঘাটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তাঁর। সেদিন সন্ধে ৭টার পর থেকেই নিখোঁজ হয়ে যান ওই তৃণমূল নেতা। গতকাল সকালে দাদপুর থানা এলাকায় উদ্ধার হয় একটি গলা কাটা মৃতদেহ। মারিশদা থানায় দেহের ছবি দেখে রীতেশকে সনাক্ত করেন তাঁর ছেলে অঙ্কিত রায়। তৃণমূলের অভিযোগ, ২৯ জানুয়ারি, কাঁথিতে অমিত শাহর সভায় যাওয়ার পথে, চাঁদবেড়িয়ায় তাঁদের পার্টি অফিসে ভাঙচুর চালান বিজেপি কর্মীরা। সেই কার্যালয়েই বসতেন রীতেশ। সেই থেকেই তিনি বিজেপির নিশানা হয়ে যান। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার বিজেপির।
All Shows
































