এক্সপ্লোর
গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ প্রৌঢ়া, ক্ষতিগ্রস্ত দোতলা বাড়ির একাংশ
হুগলির শ্রীরামপুর থানার ঘোড়ামারা পশ্চিম পাড়ায় অগ্নিদগ্ধ প্রৌঢ়া। ক্ষতিগ্রস্ত দোতলা বাড়ির একাংশ। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন বলে দাবি স্বামীর। যদিও, পুলিশ জানিয়েছে, সিলিন্ডার অক্ষতই রয়েছে। রান্নাঘরেও বিস্ফোরণের কোন চিহ্ন মেলেনি। কীভাবে ঘটল এই ঘটনা, খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সোয়া ১০টা নাগাদ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা পাড়া। এরপর শৈলেশ্বর চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্ত্রী ৫৫ বছরের মালতী চট্টোপাধ্যায়কে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রৌঢ়াকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
Tags :
HooghlyAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























