এক্সপ্লোর
এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ, নদিয়ার গয়েশপুরে গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীর, গ্রেফতার ৩
মাসখানেক ধরে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ। গণপিটুনিতে মৃত্যু এক দুষ্কৃতীর। আহত আরও এক। নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরের দোগাছিয়া ঝিল পাড়ের ঘটনা। স্থানীয়দের দাবি, মাসখানেক ধরে এলাকায় তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা।এরা এলাকার একটি বিল পাহারা দেয়। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, স্থানীয়দের মারধর, মহিলাদের উত্যক্ত করা শুরু করে ওই দুষ্কৃতীরা। গতকাল এলাকার দুই যুবকের উপর চড়াও হয় তিন দুষ্কৃতী। তাঁকে মারধর করে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে দুষ্কৃতীদের ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি। এক দুষ্কৃতী বাইক নিয়ে চম্পট দেয়। বাকি দুই দুষ্কৃতীর একজন প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয়।পরে উদ্ধার হয় রানাঘাটের বাসিন্দা জনেক সরকার নামে ওই দুষ্কৃতীর মৃতদেহ। মারধরে জখম আরেক দুষ্কৃতী কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের একাধিক অভিযোগ রয়েছে
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























