এক্সপ্লোর
Reporter Stories: নদিয়ায় নবমীর রাত থেকে নিখোঁজ পুরোহিতের মৃতদেহ উদ্ধার, দোষীদের গ্রেফতার ও সিআইডি তদন্তের দাবিতে বিক্ষোভ
নবমীর রাতে নিখোঁজ পুরোহিতের মৃতদেহ উদ্ধার। নদিয়ার শান্তিপুরের বাগদেবীতলা এলাকায় জলাশয়ের মধ্যে থেকে উদ্ধার দেহ। খুনের অভিযোগ পরিবারের। দোষীদের গ্রেফতার ও সিআইডি তদন্তের দাবিতে দেহ আটকে পথ অবরোধ স্থানীয়দের। পরিবার সূত্রে খবর, নবমীর রাতে বাইকে চড়ে ঠাকুর দেখতে বের হন স্থানীয় বাসিন্দা সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বাড়ির বেশ কিছুটা দূরে লক্ষ্মীনাথপুর থেকে তাঁর বাইকটি উদ্ধার হয়। আজ সকালে বাড়ির কাছেই একটি জলাশয়ে বছর বিয়াল্লিশের ওই পুরোহিতের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরিবারের দাবি, নবমীর দিন বেরিয়ে কয়েকজন পরিচিতের সঙ্গে মদ্যপান করেন ওই ব্যক্তি। তাঁর কাছে বেশ কয়েকহাজার টাকা ছিল। সেই টাকা হাতাতেই খুন বলে অভিযোগ। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























