এক্সপ্লোর
Reporter Stories: রানাঘাটে দিদিকে বলো কর্মসূচিতে স্থানীয়দের রেডিও উপহার তৃণমূল বিধায়কের
সামনেই পুজো। আগমনীর সুর শোনাতে অভিনব উদ্যোগ নদিয়ার রানাঘাট উত্তর-পূর্বের তৃণমূল বিধায়কের। দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে নিজের এলাকার বাসিন্দাদের হাতে তুলে দিলেন রেডিও। গতকাল ধানতলা থানার শিকড়ি গ্রামে যান তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার। রাত কাটান স্থানীয় বাসিন্দা ঝন্টু কীর্তনিয়ার বাড়িতে। সেখানেই সারেন রাতের খাওয়া। মেনুতে ছিল ভাত, ডাল ও ডিমের ঝোল। সকালে চায়ের দোকানে বসে তৃণমূল বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের নম্বর লেখা কার্ড। তাঁদের কাছে মহালয়ার দিন রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনার আবেদন জানান তৃণমূল বিধায়ক। আগমনীর সুরে পুজোর আনন্দ উপভোগের জন্য ৫টি পরিবারের হাতে তুলে দেন রেডিও। জনসংযোগ বাড়াতে তৃণমূল বিধায়কের এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, ডিজিটাল যুগে সকলের মোবাইলেই আগমনীর সুর শোনা যায়। তাই রেডিও বিলিতে কাজ হবে না।
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























