বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন, প্রৌঢ়াকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে
বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রৌঢ়াকে কুপিয়ে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রাধারানিপুর গ্রামের ঘটনা। আটক অভিযুক্ত। বছর বাহান্নর প্রৌঢ়ার নাম সুলতা পয়রা। স্থানীয় সূত্রে খবর, মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা সুলতার স্বামী কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন। অভিযোগ, বছর খানেক আগে বাসন্তীর বাসিন্দা সুদর্শন মণ্ডলের সঙ্গে সুলতার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। সুদর্শনের প্রথম স্ত্রী চলে যাওয়ায়, মাঝেমধ্যেই তাঁর বাসন্তীর বাড়িতে এসে থাকতেন সুলতা। গতকাল রাতে সুদর্শনই তাঁকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করে সুলতার পরিবারের দাবি, টাকা লেনদেন সংক্রান্ত কারণে খুন। প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বাসন্তী থানার পুলিশ।
All Shows






























