এক্সপ্লোর
দুর্গাপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগ বিজেপি সমর্থকের বিরুদ্ধে
দুর্গাপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগ বিজেপি সমর্থকের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা। অভিযুক্তকে মারধর স্থানীয়দের। গ্রেফতার অভিযুক্ত। গতকাল গ্যামন ব্রিজের কাছে দুর্গাপুর স্টেশন রোডে কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন দুর্গাপুর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ মজুমদার। অভিযোগ, সেখানে চড়াও হয়ে তৃণমূল কাউন্সিলরকে ক্ষুর দিয়ে কোপানোর চেষ্টা করে বিজেপি সমর্থক কালী মিশ্র।বাধা দিতে গিয়ে হাতে চোট পান তৃণমূল কাউন্সিলর ও তাঁর এক অনুগামী। এরপর অভিযুক্তকে ধরে ফেলে মারধর করেন স্থানীয়রা। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। হামলার অভিযোগ অস্বীকার করে ধৃতের দাবি, তাকেই কয়েকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল মারধরও করা হয় বলে অভিযোগ। এদিকে, ধৃত তাদের সমর্থক নয় বলে দাবি করে ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে বিজেপি
Tags :
West BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
খুঁটিনাটি



























