তোলা চেয়ে মাছ বিক্রেতাকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
তোলা চেয়ে মাছ বিক্রেতাকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে। মাসছয়েক আগে স্টিল টাউনশিপের ফুটপাথে মাছ বিক্রি করা শুরু করেন শ্যামাপদ ধীবর। তাঁর অভিযোগ, প্রথম থেকেই অনুগামী রজত সেনের মাধ্যমে তোলা নিতেন দুর্গাপুর এক নম্বর ব্লকে তৃণমূলের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত রক্ষিত। চলতি মাসে টাকা দিতে দেরি হওয়ায়, প্রথমে তৃণমূল নেতা ও গতকাল তাঁর অনুগামী হুমকি দেন, অশ্রাব্য গালিগালাজ করেন। মাছ বিক্রেতাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন মাছ বিক্রেতা। দুর্গাপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীনা চৌধুরী জানিয়েছেন, তোলাবাজি নিয়ে তাঁর কাছেও অভিযোগ জমা পড়েছে। দুর্গাপুরের ওই এলাকায় অভিযুক্ত তৃণমূল নেতার নামে পোস্টার লাগানো হয়েছে। তৃণমূল নেতার দাবি, তিনি ব্লকের দায়িত্ব পাওয়ায়, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
All Shows
































