এক্সপ্লোর
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় তৃণমূলের পতাকা খুলে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে ২ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় তৃণমূলের পতাকা খুলে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঝাঁকড়া গ্রামে তৃণমূলের বিরুদ্ধে ২ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। মারধরের ঘটনায় আটক ৩ তৃণমূল কর্মী। আজ সকালে চন্দ্রকোণার কুঁয়াপুর এলাকায় তৃণমূলের তরফে জনসংযোগ যাত্রার আয়োজন করা হয়। তারই প্রস্তুতি হিসেবে চন্দ্রকোনার ৪ নম্বর কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পতাকা লাগানো হয়। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে তাদের পতাকা খুলে নেয় বিজেপি কর্মীরা। অভিযোগ অস্বীকার বিজেপির। তাদের পাল্টা দাবি, প্রচারে আসার জন্যই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেও এই ঘটনা ঘটতে পারে বলে বিজেপির দাবি। পতাকা খুলে নেওয়ার ঘটনায় চন্দ্রকোণা থানায় অভিযোগ জানিয়েছে তৃণমূল। এরপর জনসংযোগ যাত্রা শুরু হলে, ঝাঁকড়া গ্রামে সোনার দোকানে বসে থাকা দুই বিজেপি কর্মীকে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ।
Tags :
West MednipurAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের



























