7Tay Bangla: চাকরির নামে ‘প্রতারণা’, এবার তৃণমূল বিধায়ককেই রাজ্য পুলিশের তলব
চাকরির নামে ‘প্রতারণা’, এবার তৃণমূল বিধায়ককেই রাজ্য পুলিশের তলব। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে দুর্নীতি দমন শাখার তলব। মঙ্গলবার সকাল ১১টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরার নির্দেশ। টাকার বিনিময়ে প্রাথমিক-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির অভিযোগ। সরকারি চাকরির নামে দেড় কোটি টাকা তোলার অভিযোগ। চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার ৩। তৃণমূল বিধায়কের তাপস সাহার আপ্ত সহায়ক-সহ ৩জন গ্রেফতার। যদিও ধৃত প্রবীর কয়ালকে আপ্ত সহায়ক বলে মানতে নারাজ তৃণমূল বিধায়ক। কিছুক্ষণ আগেই তেহট্টের তৃণমূল বিধায়ককে হাজিরার নোটিস। কোনও নোটিস পাইনি, দাবি তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার।
কয়লা পাচারকাণ্ডে এবার ইডি-র নজরে পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। ইডি সূত্রে খবর, আগামীকাল সকাল ১১টা নাগাদ দিল্লির সদর দফতরে তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। পাশাপাশি, আগামীকাল মন্ত্রী মলয় ঘটককেও ফের দিল্লিতে তলব করেছে ইডি। কয়লাকাণ্ডে এই নিয়ে চতুর্থবার তলব করা হল মন্ত্রীকে। ইডি সূত্রে খবর, কয়লা পাচারে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই তৃণমূল বিধায়ক ও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এব্যাপারে এখনও পর্যন্ত মন্ত্রী কিংবা বাঘমুণ্ডির তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

















