এক্সপ্লোর
Durga Pujo 2022: রীতি-নীতি-উপাচার মেনে বিদেশে মাতৃ আরাধনা৷ বছরভর অপেক্ষার পর কয়েকটা দিন উত্সবের আনন্দ৷ ব্রিটেন থেকে আমেরিকা, সর্বত্র একই ছবি। Bangla News
বাড়ি থেকে অনেক দূরে৷ প্রবাসে৷ তবু শরৎ আসলেই মন আনচান। রীতি-নীতি-উপাচার মেনে বিদেশে মাতৃ আরাধনা৷ বছরভর অপেক্ষার পর কয়েকটা দিন উত্সবের আনন্দ৷ ব্রিটেন থেকে আমেরিকা, সর্বত্র একই ছবি। গত ২ বছরের করোনা-আতঙ্ক কাটিয়ে এবার টেমসের পাড়ে ক্যামডেনের দুর্গাপুজো। পুজোর বয়স ৫৯। পরিবেশ দূষণ রুখতে এবারই প্রথম গ্রিন পুজোর ভাবনা। অঞ্জলি দেওয়ার পাশাপাশি একসঙ্গে খাওয়াদাওয়া, হই-হুল্লোড়। পুজোর ৪টে দিন কার্যত, এক ছাতার তলায় চলে আসেন লন্ডনের প্রবাসী বাঙালিদের একটা বড় অংশ।
জেলার
প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















