এক্সপ্লোর
Kolkata Fire:আবাসনের পার্কিং লটে তাঁর জায়গায় রয়েছে অন্যের গাড়ি, আগুন লাগিয়ে দিলেন এক আবাসিক
আবাসনের পার্কিং লটে তাঁর জায়গায় রয়েছে অন্যের গাড়ি। সেই রাগে ৩টি গাড়ি ও ৭টি মোটরবাইকে আগুন লাগিয়ে দিলেন এক আবাসিক। গতকাল রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে এন্টালির একটি আবাসনে। ধৃত বারুম খামরোজ একটি রেস্তোরাঁর মালিক। পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আবাসনের টাওয়ার থ্রি-র পার্কিং লটে নিজের জায়গায় অন্যের বাইক রাখা আছে দেখে ওই ব্যক্তি লাথি মেরে সেটি ফেলে দেন। এরপর ওই বাইকে আগুন লাগিয়ে দেন তিনি। সেখান থেকে পরপর বাইক ও গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আবাসনের ফিডার বক্সেও আগুন লেগে যায়।
আরও দেখুন





















