এক্সপ্লোর
Ilambazar: জঙ্গলের ধারে রাস্তায় দাঁড়িয়ে সেলফি তোলার সময়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুলছাত্রের
জঙ্গলের ধারে রাস্তায় দাঁড়িয়ে সেলফি তোলার সময়, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল স্কুলছাত্রের। সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজার-বোলপুর রাজ্য সড়কে চৌপাহাড়ি জঙ্গলে। পুলিশ সূত্রে খবর, ইলামবাজার থেকে দুই বন্ধুর সঙ্গে বোলপুরে যাওয়ার সময়, চৌপাহাড়ির জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছিল একাদশ শ্রেণির পড়ুয়া শেখ সুমন। পিছন থেকে ডাম্পার ধাক্কা মারায় গুরুতর আহত হয় ওই ছাত্র। হাসপাতালে নিয়ে গেলে ১৭ বছরের কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ডাম্পার চালক পলাতক।
জেলার
গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















