এক্সপ্লোর

Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে সিন্ডিকেট রাজ নেই, তাই এখানে শিল্প গড়ে তোলার আদর্শ পরিবেশ রয়েছে, শিলিগুড়িতে আয়োজিত এক শিল্প সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্যই করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

উত্তরবঙ্গ: রাজ্যে শিল্প ক্ষেত্রে অগ্রগতির জন্য গুরুত্তপূর্ণ কিছু সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার। ইতিমধ্যেই নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে বিশ্বের বৃহত্তম দই প্রস্তুতকারী কারখানার শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের জন্য গুজরাতের এই সংস্থা ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে বলে জানা গিয়েছে। এবার রাজ্যের অর্থমন্ত্রী উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে গিয়ে শিল্প নিয়ে বড় বার্তা দিলেন। 

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে সিন্ডিকেট রাজ নেই, তাই এখানে শিল্প গড়ে তোলার আদর্শ পরিবেশ রয়েছে, শিলিগুড়িতে আয়োজিত এক শিল্প সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্যই করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের উদ্যোগে শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সহ রাজ্যের একাধিক শিল্পপতি ও শিল্প উদ্যোগপতিরা।

আরও পড়ুন - দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় স্বপন দাশগুপ্ত জানান, এতদিন পর্যন্ত উত্তরবঙ্গকে কেবল চিকেনস নেক এবং শুধুই ছুটি কাটানোর একটি পর্যটন কেন্দ্র হিসেবে দেখা হত। তবে বর্তমান সরকার রাষ্ট্রীয় সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলে আধুনিক শিল্প উদ্যোগ গড়ে তুলতে বদ্ধপরিকর। মানুষ এবার শুধু ঘুরতে নয়, বরং নতুন শিল্প তৈরি করতে উত্তরবঙ্গে আসবে বলে আশাবাদী তিনি। রাজ্য সরকার এমন পরিবেশ তৈরি করবে যাতে উত্তরবঙ্গ সত্যি সত্যিই গোটা বাংলার প্রবেশদ্বার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। অতীত সরকারের আমলের স্লোগান ও বাধার রাজনীতির সমালোচনা করে তিনি আশ্বাস দেন, রাজনৈতিক ও শিল্পক্ষেত্রে এক নতুন বিপ্লবের সাক্ষী হতে চলেছে এই রাজ্য।

সম্মেলনে পূর্বতন তৃণমূল সরকারের শিল্পনীতির তীব্র সমালোচনা করেন উপস্থিত শিল্পপতিরা। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যেসব বাধার সম্মুখীন হতে হয়েছিল, সেইসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাঁরা। রাজ্যের বর্তমান ৮০ দিনের সরকারের কাজের প্রশংসা করে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানান, বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপ বিনিয়োগকারীদের নতুন করে উৎসাহিত করেছে এবং আগামীতে রাজ্য জুড়ে বিশাল বিনিয়োগ আসতে চলেছে। সম্মেলনে উপস্থিত শিল্পপতি সত্যম রায় চৌধুরী সরকারের বর্তমান শিল্পনীতির প্রশংসা করে আশা প্রকাশ করে জানান, রাজ্যে শিল্পের ক্ষেত্রে খুব শীঘ্রই একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাবে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget