Abhishek Banerjee: সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছ থেকেই ফিরল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। ABP Ananda Live
West Bengal News: সুপ্রিম কোর্টের (Supreme Court) রেজিস্ট্রারের কাছ থেকেই ফিরল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আবেদন। এর আগে সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া একটি স্পেশাল লিভ পিটিশনের সঙ্গে একাধিক আবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। আর্জি ছিল, তাঁর সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে করা মন্তব্যের দ্বারা ED এবং CBI যেন প্রভাবিত না হয়, সেই মর্মে নির্দেশ দিক আদালত। পাশাপাশি অভিষেকের আরও আর্জি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা যাতে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন, তার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির প্রয়োজনীর নির্দেশের আর্জিও জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে দাবি, যেহেতু স্পেশাল লিভ পিটিশনের নিষ্পত্তি আগেই হয়ে গেছিল, তাই তার সঙ্গে যুক্ত এই আবেদনগুলির শুনানি হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে। তিনি জানিয়ে দেন, এই মুহূর্তে অভিষেকের এই আবেদনের কোন গ্রহণযোগ্যতা নেই। তাই আবেদন খারিজ করা হল। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, নতুন করে তাঁর মক্কেলকে আবেদন করার কথা জানিয়েছে সর্বোচ্চ আদালত। সেই অনুযায়ী নতুন করে আবেদন করার পদক্ষেপ করা হচ্ছে। ABP Ananda Live





















