Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
Agnimitra Paul on Rajib Banerjee: তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে গিয়েছিলেন। বিজেপি ছেড়ে আবার তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। এহেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের সুর বদল হওয়া নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের পুরমন্ত্রী। তাঁকে সুযোগসন্ধানী বলে আক্রমণ করেছেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "সবারই বিলম্বিত বোধোদয় হচ্ছে। রাজীববাবু চাটার্ড প্লেনে করে গেলেন। কেন গেলেন বলুন তো? গেলেন কেন? থাকতে তো পারতেন ওই তৃণমূল দলে। আপনি সুবিধা নেওয়ার জন্য মাননীয় গৃহমন্ত্রীর (Amit Shah) কাছে চাটার্ড ফ্লাইটে গেলেন। টিকিটটা নিলেন। যেই হেরে গেলেন অমনি চলে গেলেন। আপনাদের একবারও মনে হয় না মানুষ আপনাদের কী চোখে দেখবে? আপনার বাড়িতে পরিবার পরিজনদের জবাব দিতে পারেন?"

















