Kakdwip: খোদ প্রশাসনের বিরুদ্ধেই বেআইনি কাজের অভিযোগ কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায়
Kakdwip: খোদ প্রশাসনের বিরুদ্ধেই বেআইনি কাজের অভিযোগ উঠল কাকদ্বীপের নামখানা (Namkhana) ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, সেচ দফতরের অনুমতি ছাড়াই মুড়িগঙ্গা নদীর মজে যাওয়া নিকাশি খালের ওপর, মাছের বাজার (Fish Market) তৈরি করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত (Panchayat)। স্থানীয়দের দাবি, এই নিকাশি খালের সঙ্গে যুক্ত রয়েছে আশেপাশের ৩টি পঞ্চায়েতের ৬টি মৌজা। খাল বুজিয়ে দিলে চাষাবাদ ও নিকাশিতে সমস্যা হতে পারে স্থানীয়দের আশঙ্কা। খালে আবর্জনা ফেলা আটকাতেই গ্রাম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাফাই দিয়েছেন পঞ্চায়েত প্রধান। উন্নয়ন নয়, কাটমানি নিতেই এই নির্মাণ করা হচ্ছে বলে কটাক্ষ করেছে বিজেপি। সেচ দফতর জানিয়েছে, তাদের অনুমতি না নেওয়ায় পঞ্চায়েতকে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।






















