এক্সপ্লোর
Sabujsathi Cycle: সবুজসাথী প্রকল্পে সাইকেল পেতে টাকা ? অভিযোগে তোলপাড়
সবুজসাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়া পিছু ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল ডায়মন্ড হারবারের একটি স্কুলের বিরুদ্ধে। গত শনিবার খোর্দনলা বিপিনবিহারী শিক্ষাসদনে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সাইকেল। অভিভাবকদের অভিযোগ, সবুজসাথী প্রকল্পের সাইকেল পেতে স্কুলকে ৫০ টাকা করে দিতে হয়েছে। না হলে সাইকেল দেওয়া হবে না বলে জানানো হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের তহবিলে টাকা না থাকায়, নুরপুর হাই মাদ্রাসা থেকে সাইকেলগুলি আনাতে পরিবহণ খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক জানিয়েছেন, সবুজসাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।
জেলার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
"বিদেশ যাওয়ার পিছনে, কোন অভিসন্ধি লুকিয়ে?' অভিষেককে নিশানা করে প্রশ্ন সন্দীপন সাহার
বিদেশ যেতে মরিয়া অভিষেকের বিরুদ্ধে পরপর বিস্ফোরক মন্তব্য মদন মিত্রর
'আপনার বিরুদ্ধে ষোলোটা মামলা বিচারাধীন',অভিষেকের মামলা প্রসঙ্গে মন্তব্য হাইকোর্টের
চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















