Child Death: অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুমৃত্যু
নিউটাউনে ফের যকের ধনের হদিশ। নিউটাউনের সংকল্প হাউজিংয়ের দুটি টাওয়ারে হানা পুলিশের। প্রায় ৩ কোটি ৯৬ লক্ষ টাকা উদ্ধার। উদ্ধার ল্যাপটপ, টাকা গোনার যন্ত্র, রুপোর কয়েন, সোনার আংটি, ১১টি দামি ঘড়ি উদ্ধার। ৪টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত। কল সেন্টারে হানা দিয়ে গ্রেফতার ৬, অভিযুক্তদের নিয়ে তল্লাশি। হাওয়ালা ও ক্রিপ্টো কারেন্সির মাধ্য়মে আসত টাকা, পুলিশ সূত্রে দাবি। বিদেশিদের প্রতারণার মাধ্যমেও আসত টাকা, পুলিশ সূত্রে দাবি।
অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুমৃত্যু। বিসি রায় হাসপাতালে ভর্তি শিশুর মৃত্যু। জ্বর-সর্দি নিয়ে ভর্তি করা হয় ১৪ মাসের শিশুটিকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু, জানালেন চিকিৎসকেরা। ২ মাসে বেসরকারি মতে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ১২৬ জন






















