আনন্দ লাইভ: শিলিগুড়িতে প্রার্থী বাছাই নিয়ে ক্ষুব্ধ তৃণমূলেরই একাংশ, নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি। Bangla News
গোসাবায় নতুন করে বাঘের আতঙ্ক। কুমীরমারি গ্রামের মধ্য়ে বাঘটি ঢুকে পড়ে বলে দাবি বন দফতরের। ৪ নম্বর মিত্রবাড়ির জঙ্গলে সকালে বাঘ দেখা গিয়েছিল। তবে সকালের বাঘ আর এই বাঘ আলাদা বলে দাবি বনকর্মীদের। ইতিমধ্য়েই স্পিড বোটে কুমীরমারির দিকে রওনা হয়েছেন বনকর্মীরা।
রাজ্যে আরও ২ জন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। কলকাতায় মারাত্মকভাবে ছড়াচ্ছে করোনাও। কলকাতায় করোনার পজিটিভিটি রেট ২৬ শতাংশ পেরিয়ে গিয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকরা। সোমবার থেকে কড়া বিধিনিষেধের কথা ভাবছে রাজ্য সরকার।
সোমবার থেকে ১৫-১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। শুরু হল রেজিস্ট্রেশন। স্কুলে স্কুলে শুরু হয়েছে প্রস্তুতি। দুসপ্তাহের মধ্যে ১৫-১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
শিলিগুড়িতে কয়েক জায়গায় প্রার্থী বাছাই নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাংশ। অভিযোগ, পুরভোটে সঠিক পদ্ধতিতে প্রার্থী বাছাই হয়নি। দল সিদ্ধান্ত না বদলালে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সাফ কথা, প্রার্থী বদলের সম্ভবনাই নেই। আর এনিয়েই কটাক্ষ করেছে বাম ও বিজেপি।
তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন আসানসোল পুরসভার বিদায়ী মেয়র পারিষদ গোলাম সরোবর। তৃণমূল নেতার যোগদানে দল আরও শক্তিশালী হল বলে দাবি করেছে কংগ্রেস। গোলাম সরোবরকে ঘাসফুলে ফেরার অনুরোধ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
নতুন বছরে বিভেদ ভুলে একসঙ্গে চলার বার্তা দিলেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি। একই সুর শাসকদলের অন্য নেতাদের গলাতেও। কিছুদিন পরেই গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচারা দেবে কটাক্ষ বিজেপির।
ভোটের দিন ঘোষণা না হলেও মেদিনীপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রচারে নেমে পড়ল নাগরিক উন্নয়ন সমিতি। প্রার্থীর নাম জানিয়ে সমর্থন চাওয়া হল বাম-কংগ্রেসের কাছে। আলোচনা চলছে, দাবি দুই দলের। কটাক্ষ তৃণমূল ও বিজেপির।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে দলেরই এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তৃণমূলের অন্য এক নেতা। দত্তপুকুরের কদম্বগাছিতে উত্তেজনা।
একই মাঠের ৫০ মিটারের মধ্যে তৃণমূলের দুই নেতার প্রতিষ্ঠা দিবস পালন। মালদার বৈষ্ণবনগরের ঘটনা। কটাক্ষ করেছে বিজেপি। সাফাই দিয়েছে তৃণমূল।






















