এক্সপ্লোর

আনন্দ লাইভ: শহরে ফের বেপরোয়া গাড়ি, মৃত্যু এক পথচারীর

ফের শহরে বেপরোয়া গাড়ি। এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত এক পুলিশ কনস্টেবল সহ আরও চারজন। গ্রেফতার দুই যুবক হুক্কাবারের মালিক। রাত পর্যন্ত হুক্কাবারে ছিলেন যুবকরা। হুক্কাবার থেকে বেরোনোর পর বচসা শুরু হয়। পুলিশ সেখানে গেলে গাড়ি নিয়ে যুবকরা পালাতে যায়। পালানোর সয় পথচারীকে পিষে দেয় গাড়ি। কনস্টেবল উদয় বিশ্বাসকে গাড়িটি ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় হাত ভাঙে কনস্টেবলের। তারপর আরও তিনটি গাড়িতে ধাক্কা মেরে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। কোভিড আবহে কেন খোলা হুক্কাবার? প্রশ্ন উঠছে। চারটি গাড়িতে ধাক্কা মারার ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ গাড়ির চালক রাজদীপ সহ তাঁর কয়েকজন সঙ্গীকে আটক করেছে।

কোচবিহারে ভোটের দিন নিহত বিজেপি কর্মী আনন্দ বর্মনের পরিবার সরকারি সাহায্য নিতে রাজি। আজ তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের পাশে বসে নিহত আনন্দ বর্মনের দাদা গোবিন্দ বর্মন জানান, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তা তাঁরা নিতে রাজি। সরকারের দেওয়া চাকরির প্রস্তাবও তাঁরা নিতে রাজি বলে জানিয়েছেন তিনি। এর আগে পরিবারের তরফে জানানো হয়েছিল সরকারি সাহায্য তাঁরা নেবেন না। গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে ভোটের দিন দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়েছিলেন আনন্দ বর্মন। 

কাঁথিতে অধিকারী পরিবারে ভোটদান কেন্দ্রে পিছিয়ে বিজেপি। বিধানসভা ভোটের বুথ ভিত্তিক ফল তুলে ধরে শান্তিকুঞ্জের সদস্যদের তীক্ষ্ণ নিশানা করল তৃণমূল। শাসক শিবিরের কটাক্ষ নিজের গড়ে পিছিয়ে থেকে বাংলা দখলের স্বপ্ন দেখছিল অধিকারী পরিবার। 

মালদার মানিকচকের কামালপুর এলাকায় বৃদ্ধা মা করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে বাড়িতে ফেলে গেলেন ছেলে ও পরিবারের অন্য সদস্যরা। বাড়িতে পড়ে ছিলেন ওই বৃদ্ধা ও তাঁর স্বামী। গত সোমবার বৃদ্ধার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরই এই ঘটনা। প্রতিবেশীরাও যোগাযোগ রাখেননি। গতকাল রাতে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ স্বাস্থ্য দফতর খবর পেয়ে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন অ্যাম্বুল্যান্স পাঠায়। কিন্তু প্রতিবেশীরা কেউ অ্যাম্বুল্যান্সে তোলার জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

 

ভিডিও জেলার

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget