এক্সপ্লোর

আনন্দ লাইভ: বাংলায় কেন ৮ দফায় ভোট, প্রশ্ন মমতার, পাল্টা কটাক্ষ দিলীপের

বেজে গেল ভোটের ঘণ্টা। ২৭ মার্চ রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা ভোট। শেষ হবে ২৯ এপ্রিল। রেকর্ড ৮ দফায় ভোটগ্রহণ চলবে এক মাস ধরে। বিভিন্ন জেলায় ভোট হবে একাধিক দফায়। ফল ঘোষণা ২ মে। 

বাংলায় কেন ৮ দফায় ভোট? কাকে সুবিধা করে দিতে চাইছে নির্বাচন কমিশন? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। ভয় পেয়ে এসব প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। পাল্টা কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের।

২৭ মার্চ প্রথম দফায় ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এর মধ্যে ২৩টি আসনই রয়েছে জঙ্গলমহলে। পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দেবেন ৩০টি বিধানসভা আসনের ভোটাররা। তৃতীয় দফায় ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে ৬ এপ্রিল। চতুর্থ দফার ৪৪টি বিধানসভা আসনে ভোট হবে ১০ এপ্রিল। ১৭ এপ্রিল পঞ্চম দফায় ভোট হবে ৪৫টি বিধানসভা কেন্দ্রে। ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ভোট দেবেন ৪৩টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট হবে ২৬ এপ্রিল এবং শেষ তথা অষ্টম দফায় ৩৫টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল।

বেনজিরভাবে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য জোড়া পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। একজন হলেন বিবেক দুবে। অন্যজন মৃণালকান্তি দাস। বিএসএফ-এর হেলিকপ্টারে চড়ে তারা চষে বেড়াবেন গোটা রাজ্য। কেন্দ্র সরকার নিজের ক্ষমতা ব্যবহার করছে। মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নিরপেক্ষভাবে ভোট করুক নির্বাচন কমিশন, দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

স্লোগান শুধু খেলা হবে-তে থেমে নেই। দিনে-রাতে খেলা হবে। ভোটের দিন ঘোষণা হতেই হুঁশিয়ারি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।

আট দফা নজিরবিহীন। মন্তব্য পর্যটনমন্ত্রী গৌতম দেবের। পুলিশ যেন দলদাস না হয়ে থাকে, তা দেখতে হবে কমিশনকে। দাবি সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যর।

বিজেপিই ক্ষমতায় আসছে। ভোটের প্রচারে এসে দাবি করলেন স্মৃতি ইরানি। কোনও লাভ হবে না। পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা মদন মিত্রের।

পূর্ব মেদিনীপুর, বীরভূম থেকে পশ্চিম বর্ধমান থেকে মালদা। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জওয়ানরা। নির্ঘণ্ট প্রকাশের আগেই, বাহিনীর রুটমার্চ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

কয়লা পাচারকাণ্ডে একই দিনে কলকাতা ও জেলায় তল্লাশি অভিযান চালাল সিবিআই ও ইডি। কালো টাকা সাদা করার অভিযোগে, বাঁশদ্রোণীতে ব্যবসায়ীর বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযান চলল লালার পুরুলিয়ার অফিসেও।

ভিডিও জেলার

Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget