এক্সপ্লোর
Arjun Singh: জুবিলি ব্রিজ সংলগ্ন গঙ্গা থেকে অবাধে চলছে বালি লুঠ, অভিযোগ অর্জুন সিংহের
প্রশাসনের নাকের ডগায়, নৈহাটি-চুঁচুড়া সংযোগকারী জুবিলি ব্রিজের লাগোয়া গঙ্গার ধার থেকে চলছে বালি চুরি। এই অভিযোগ তুলে ব্রিজের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন অর্জুন সিং। রেলের তরফে তাঁকে জানানো হয়েছে, এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। অর্জুন সিংয়ের অভিযোগ, জুবিলি ব্রিজ সংলগ্ন গঙ্গা থেকে অবাধে চলছে বালি লুঠ। নৌকায় পাম্প বসিয়ে সাকশন পদ্ধতিতে তোলা হচ্ছে বালি। এরপর ডাম্পারে তুলে তা পাচার করা হচ্ছে বলে অভিযোগ। সাংসদের দাবি, রেলের তরফে তাঁকে জানানো হয়েছে, বালি তোলা বন্ধ না হলে জুবিলি ব্রিজের ক্ষতি হতে পারে। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















