এক্সপ্লোর
Arunima Pal : 'মানুষের কামড়েই ক্ষত হয়েছে অরুণিমার হাতে', উল্লেখ সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনে
চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে পুলিশের কামড় নিয়ে তোলপাড় রাজ্য। এবার সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনেও বলা হল, মানুষের কামড়েই ক্ষত হয়েছে অরুণিমার হাতে। আজ সকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে হাতের ক্ষত পরীক্ষার জন্য আসেন অরুণিমা। তাঁর হাত পরীক্ষা করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক লেখেন, হিউম্যান বাইট, অর্থাত্, মানুষের কামড়ের চিহ্ন মিলেছে চাকরিপ্রার্থীর হাতে। অরুণিমাকে ঘটনার পর গ্রেফতার করা হলেও অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
আরও দেখুন





















