Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
ABP Ananda LIVE: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা, ৫ বারের বিধায়ক ও প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্য়ায়? এই প্রেক্ষাপটেই এই বছর ২১ জুলাই আশিস বন্দ্য়োপাধ্য়ায় যখন বীরভূম থেকে কলকাতায় যাচ্ছিলেন, তখন শক্তিগড়ের একটি ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। যেখানে বর্ধমান উত্তরের এক মণ্ডল সভাপতিকে আশিস বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে অপমানজনক কথা বলতে শোনা যায়। এনিয়ে সরব হয়েছে তৃণমূলের কালীঘাট শিবির। সৌগত রায় বলেছেন, 'একদম পরিষ্কার জীবনযাত্রা, পরিষ্কার রাজনৈতিক জীবন। আমি যেটা শুনেছি বিজেপির কিছু লোক ওর সম্বন্ধে কটূক্তি করেছে। সেনসেটিভ লোক ছিল।ওর লেগেছে সেটা ওর সহ্য হয়নি। তাই ও চলে গেল'। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় তদন্তের দাবি জানিয়ে বলছেন, আমাদের মনে হয়েছে, এটা প্রাতিষ্ঠানিক খুন, তাই এই প্রাতিষ্ঠানিক খুনের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী বলেন 'স্বাভাবিকভাবেই কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ, দেখবেন মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়।'





















