এক্সপ্লোর

Sat Sokale: 'তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে ঢুকেছে আবাসের টাকা', টাকা হাতে পেতে অভিনব প্রতিবাদ দম্পতির

কাঁথির রাঙামাটি শ্মশানের টেন্ডার দুর্নীতি মামলায়, এবার অভিযোগকারিণী কাকলি পণ্ডার স্বামীকে তলব করল সিবিআই। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাকলির অভিযোগপত্র তাঁর স্বামী শান্তনু কাঁথি থানায় জমা দিতে গিয়েছিলেন। CBI সূত্রে খবর, যে প্রভাবশালীর কথা অভিযোগকারিণী জানিয়েছিলেন, তদন্তে এখনও তাঁর নাম উঠে আসেনি। তাই অভিযোগকারিণীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এছাড়াও, কাঁথি থানার তদন্তকারী অফিসার ও আরও দুই পুলিশ কর্মীকে আজ নিজাম তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তদন্ত কীভাবে এগিয়েছিল, IO-র কাছে তা জানতে চাওয়া হবে।

শিলদায় পঞ্চায়েত অফিসেই স্ত্রীকে নিয়ে সংসার পাতলেন এক দম্পতি। আবাসের টাকা তৃণমূল কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি না মেলায় অভিনব বিক্ষোভ ঝাড়গ্রামে। যদিও পরে প্রশাসনের আশ্বাসে বাড়ি ফেরেন দম্পতি।

মালদার মানিকচকে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলকে উদ্দেশ্য করে উঠল গো ব্যাক স্লোগান। দেখানো হল কালো পতাকাও। কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে খোঁজ নিতে এদিন তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে যান কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠক চলাকালীন পঞ্চায়েত অফিসের বাইরে গঙ্গা ভাঙন, আবাস-দুর্নীতির অভিযোগ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

রাতের শহরে নিউটাউনে বেপরোয়া গতির বলি দুই বাইক আরোহী।গুরুতর জখম হন আরও একজন। গতকাল রাত ২টো নাগাদ ইকো পার্কের সামনে মিষ্টি হাবের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন বাইক আরোহীই মত্ত অবস্থায় ছিলেন। দ্রুত গতিতে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন বাইক চালক। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও একজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সল্টলেকের FD ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। শতাধিক দোকান ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হাওয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

নিউটাউনে উদ্বোধন হল ইন্সটিটিউট অফ হিউম্যান এক্সিলেন্সের প্রথম পর্যায়ের। বিবেক তীর্থর অংশ হিসেবে গড়ে ওঠা এই ইন্সটিটিউট অফ হিউম্যান এক্সিলেন্সে থাকছে মানব উৎকর্ষ চর্চাকেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার শিক্ষাকেন্দ্র, মূল্যবোধ চর্চা কেন্দ্র, গ্রন্থাগার-সহ অনেক কিছু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সাহিত্যিক-সম্পাদক নগেন্দ্রনাথ গুপ্তকে নিয়ে বই লিখলেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। কলেজ স্কোয়ারের থিয়োসফিক্যাল সোসাইটিতে বইটি প্রকাশিত হয়। ট্রিবিউন পত্রিকার সম্পাদক নগেন্দ্রনাথ গুপ্তর জীবনী বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাই লক্ষ্য, জানিয়েছেন লেখক।

ভিডিও জেলার

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget