এক্সপ্লোর
Bibirhat Accident: বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, মৃত আরোহী দুই তরুণ
বড় কাছারি থেকে ফেরার পথে, দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল বাইক আরোহী দুই তরুণের। মৃত শুভজিৎ মণ্ডল ও সৌম্যজিৎ মিশ্র বেহালার ব্যানার্জি পাড়ার বাসিন্দা। সৌম্যজিৎ সরশুনা হাইস্কুলের দ্বাদশ
শ্রেণির পড়ুয়া। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বাইক চালাচ্ছিলেন বছর ১৯-এর শুভজিৎ। তাঁর মাথায় গুরুতর আঘাত থাকায়, বেহালার ম্যান্টনে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় শুভজিতের বন্ধু সৌম্যজিতেরও।
জেলার
আর জি কর-এর পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত
সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের !
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
আরও দেখুন






















