Subodh Adhikari: চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে দ্বিতীয়বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ালেন তিনি। Bangla News
চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে দ্বিতীয়বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ালেন তিনি। আজ সকাল ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়। গতকাল তাঁকে তলব করা হলেও আইনজীবী মারফত বিধায়ক ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রের খবর, এরপর রাতেই তাঁকে দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তলব করা হয়। তবে আজ সেই দ্বিতীয় নোটিসের প্রেক্ষিতে আইনজীবী মারফত সময় চেয়ে নেন তৃণমূল বিধায়ক। সিবিআই সূত্রে খবর, রবিবার সুবোধ অধিকারীর হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় তল্লাশি চালানোর পর, কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে চান এই বিপুল সম্পত্তির আয়ের উত্স। সেই কারণেই তৃণমূল বিধায়কের আয় ও তাঁর সম্পত্তির নথি চাওয়া হয়।





















