Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
ABP Ananda LIVE : এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার। গতকাল রাতে গ্রেফতার টুলু ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার। ধৃত সীতেশ প্রামাণিক টুলুর 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল।
আরও খবর
বর্ধমান শহরের ঝাঁ চকচকে আবাসনে বাসিন্দাদের ভিড়ে মিশে ছিল হামিম। প্রতিদিন সকালে জিম। ধোপদুরস্ত পোশাক পরে আসা-যাওয়া। দেখে কে বুঝবে, পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলে আসলে জঙ্গি! যার কাছে কিনা খোদ মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীকে ফলো করার অর্ডার ছিল। যার কাছ থেকে কিনা উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রীর লোকেশনের তথ্য়! কিন্তু শুধু এরাজ্যের মুখ্যমন্ত্রীই নন, ধৃত জঙ্গি হামিমের নজরে কি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও? কোনও কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ছক কষছিল ভাট্টি গ্যাং? এসটিএফ সূত্রে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

















