BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
Koustab Bagchi BJP News: ব্যারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলে বিজেপির অন্দরে বিবাদ থামার কোনও লক্ষণই নেই। ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী এবং নোয়াপাড়ার বিজেপি বিধায়ক ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের মধ্যে শুরু হওয়া লড়াইয়ের আঁচ এখনও কমেনি এতটুকু। এরই মধ্যে শুক্রবার অর্জুন সিংয়ের বিধানসভা কেন্দ্র নোয়াপাড়ার অন্তর্গত মোহনপুর থানা এলাকায় ক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video)। কেন্দ্রীয় সংস্থা আইসিএআর-সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স- এর অনুষ্ঠানে শুক্রবার পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh) বিধানসভা এলাকায় যান কৌস্তভ বাগচী। সেখানেই ক্ষোভের মুখে পড়েন তিনি। সূত্রের খবর, এই কেন্দ্রীয় সংস্থায় চুক্তিভিত্তিক ভাবে কাজ করে অনেকেই বকেয়া টাকা পাননি।





















