Kultali:যদি সত্যিকারের প্রশাসন কিছু করতে চায় তাহলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ প্রয়োজন:শমীক
ABP Ananda LIVE: 'এগিয়ে বাংলা, বাংলাতো (west bengal)এগিয়ে, এখন সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন এবার কবে দেখবেন মনুমেন্ট হয়ে গেছে। পশ্চিমবঙ্গ একটা ২২০০ কিমির বেশি আন্তর্জাতিক সীমানা সম্পূর্ণ রাজ্য। যেখানে বিভিন্ন মডিউল সক্রিয় আছে, বিরোধী শক্তি এটাকে নিরাপদ রাস্তা হিসেবে ব্যবহার করছে। পাচার বন্ধ করা সীমানা, নদী সংলগ্ন এলাকায় যদি সত্যিকারের প্রশাসন কিছু করতে চায় তাহলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যৌথ উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক ঐক্যবদ্ধের প্রয়োজন', মন্তব্য শমীকের(samik bhattacharya)।
কুলতলির পয়তারহাট গ্রামে বসেই দীর্ঘ ১৫ বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল প্রতারক সাদ্দাম সর্দার, তার ভাই সায়রুল-সহ গোটা পরিবার। পুলিশের দাবি, গ্রেফতারের পর জেরায় স্বীকার করেছেন সাদ্দাম ও সায়রুলের স্ত্রী। কী ছিল তাদের মোডাস অপারেন্ডি? পুলিশ সূত্রে খবর, বিভিন্ন মূর্তিতে সোনার কোটিং দিয়ে সেটাকেই সোনা বলে চড়া দামে বিক্রি করা হত। ক্রেতাদের টোপ দিয়ে পয়তারহাট গ্রামে নিজেদের ডেরায় ডেকে এনে মারধর করে টাকা লুঠ করত সাদ্দাম ও তার দলবল। সাদ্দামের শোওয়ার ঘরে খাটের নীচে সুড়ঙ্গ-পথ ধরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। প্রশ্ন উঠছে, সুড়ঙ্গ-পথ কি শুধুই পালানোর জন্য? নাকি, এই পথে খাল দিয়ে লুঠের মাল বা বেআইনি সামগ্রী পাচার করত প্রতারকরা? পুলিশ সূত্রে খবর, নকল সোনা বিক্রির পাশাপাশি, জাল নোট চক্রের সঙ্গেও যুক্ত ছিল সাদ্দামরা।




















