এক্সপ্লোর
CBI: নিজাম প্যালেসে তলব তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল
নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল। আজই নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, ২ মাসে ২ কোটির টাকার বেশি ঢুকেছিল প্রবীরের অ্যাকাউন্টে। কোথা থেকে জমা পড়ল এত টাকা? জানতে চায় সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চাকরি দেওয়ার নামে ৩০ থেকে ৩৬ জনের কাছ থেকে টাকা তুলেছিলেন প্রবীর। সেই টাকা তাঁর মাধ্যমেই তৃণমূল বিধায়কের কাছে গেছে বলে এর আগে দাবি করেন তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল। যদিও প্রবীরের সব অভিযোগ অস্বীকার করেন তেহট্টের তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহা।
জেলার
১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে "ইডেন দেবপ্রয়াগ"-এ জুড়োবে প্রাণ
আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
সোমে নবান্নে ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নবান্ন-সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব
আরও দেখুন























