CBI in Nizam Palace: 'কাউকে চাকরি দিইনি, উপেন বিশ্বাস ফাঁসিয়েছেন', দাবি চন্দন মণ্ডলের
সাড়ে ৫ ঘণ্টা পার, উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন (Ranjan) ওরফে চন্দন মণ্ডলকে (Chandan Mandal) সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসের সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় চন্দন মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। 'কাউকে চাকরি দিইনি, উপেন বিশ্বাস ফাঁসিয়েছেন' চাঞ্চল্যকর দাবি উপেন-বর্ণিত রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের। ২০১১-র ভোটে সাহায্য না করায় ফাঁসিয়েছেন উপেন, দাবি চন্দনের। নিয়োগ-দুর্নীতিতে (Recruitment scam) ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার।প্রসন্নর সঙ্গে ব্যবসা-সংক্রান্ত বিষয়ে যোগাযোগ ছিল বলে দাবি। টিউশনি (Tuition) ও চাষবাস (Agriculture) পেশা বলে দাবি করেন চন্দন মণ্ডল। প্রসন্নর সঙ্গে কী ধরনের ব্যবসা-সংক্রান্ত যোগাযোগ, স্পষ্ট করেননি চন্দন।
























