এক্সপ্লোর
CBI: তাপস সাহার বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা তল্লাশি অভিযান চালাল সিবিআই
নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা তল্লাশি অভিযান চালাল সিবিআই (CBI)। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বিধায়কের বাড়ি লাগোয়া পার্টি অফিস। সেখানেও তল্লাশি চালান সিবিআই অফিসাররা। বিধায়কের বাড়ি ও গাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিধায়কের দাবি, কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন তাঁর ছেলে। গতকাল সেখানেও হানা দেয় সিবিআই।
তেহট্টের তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহার পাশাপাশি, সিবিআইয়ের নজরে বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালও। এদিন তেহট্টের বয়ারবাঁধায় প্রবীরের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গতকাল প্রবীরের হাওড়ার শ্যামপুরের বাড়িতে অভিযান চালানোর পাশাপাশি, তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। প্রবীর দাবি করেন, চাকরি-বিক্রির টাকায় কমিশন হিসেবে তাঁকে তেহট্টে বাড়ি বানিয়ে দেন তৃণমূল বিধায়ক। সেই সূত্র ধরেই আজ সেখানে হানা দেয় সিবিআই।
জেলার
"পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন
'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
আরও দেখুন





















