এক্সপ্লোর
CBI: তাপস সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি
নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা তল্লাশি অভিযান চালাল সিবিআই (CBI)। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বিধায়কের বাড়ি লাগোয়া পার্টি অফিস। সেখানেও তল্লাশি চালান সিবিআই অফিসাররা। বিধায়কের বাড়ি ও গাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিধায়কের দাবি, কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন তাঁর ছেলে। গতকাল সেখানেও হানা দেয় সিবিআই (CBI)।
তেহট্টের তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহার পাশাপাশি, সিবিআইয়ের নজরে বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালও। এদিন তেহট্টের বয়ারবাঁধায় প্রবীরের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গতকাল প্রবীরের হাওড়ার শ্যামপুরের বাড়িতে অভিযান চালানোর পাশাপাশি, তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। প্রবীর দাবি করেন, চাকরি-বিক্রির টাকায় কমিশন হিসেবে তাঁকে তেহট্টে বাড়ি বানিয়ে দেন তৃণমূল বিধায়ক। সেই সূত্র ধরেই আজ সেখানে হানা দেয় সিবিআই।
জেলার
জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত
আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ
"তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন নামে ঘুরে আসতে চাইছেন", কটাক্ষ শমীক ভট্টাচার্যর
ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















