এক্সপ্লোর
Belur Math:আজ শ্রী রামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্ম মহোৎসব, সেজেছে বেলুড় মঠ । Bangla News
আজ বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্ম মহোৎসব পালিত হচ্ছে। রীতি অনুযায়ী প্রতিবছর শ্রী রামকৃষ্ণের জন্ম তিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। শ্রী শ্রী মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়ে বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবের সূচনা করেন স্বামী বিবেকানন্দ। ভোরে ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর নানা অনুষ্ঠান হবে। শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব উপলক্ষে এদিন মঠ প্রাঙ্গণে মেলা বসে। করোনাকাল কেটে যাওয়ায় এবার বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে।
জেলার
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড
চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
আরও দেখুন





















