এক্সপ্লোর
Awas Yojna: বেআইনিভাবে ঘর পেয়েছেন কারা? তালিকা নিল তদন্তকারী কেন্দ্রীয় প্রতিনিধি দল
আবাস যোজনার তালিকায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠার মাঝেই আজ রাজ্যে এল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ৬ সদস্যের প্রতিনিধিদল। সকালে আবাস-দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলাশাসকের অফিসে পৌঁছন ৩ কেন্দ্রীয় প্রতিনিধি। নেতৃত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধিকর্তা শৈলেশ কুমার। এরপর তাঁরা বেরিয়েছেন জেলা সফরে। পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের তরফে কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে অভিযোগ জানানো হয়। কারা কারা বেআইনিভাবে আবাস-যোজনায় ঘর পেয়েছেন, তার তালিকাও তুলে দেওয়া হয় তদন্তকারী কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে। মালদাতেও পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধিদলের।
জেলার
"সারা দুনিয়াতে তাঁর পক্ষে জনমত তৈরি হয়েছে...", চিন্ময়কৃষ্ণ প্রভু প্রসঙ্গে দিলীপ ঘোষ
আরও দেখুন





















