Dental College: হস্টেলের দাবিতে হবু ডাক্তারদের বিক্ষোভ, আর আহমেদ ডেন্টাল কলেজে উত্তেজনা
হস্টেলের দাবিতে হবু ডাক্তারদের বিক্ষোভ ঘিরে সাতসকালে মৌলালির আর আহমেদ ডেন্টাল কলেজে উত্তেজনা ছড়াল। তিনদিন পর ঘেরাওমুক্ত হলেন অধ্যক্ষ, বিভাগীয় প্রধান-সহ আধিকারিকরা। ইন্টার্নদের হস্টেলে থাকার জন্য অধ্যক্ষ অনুমতি দিলেও, অচলাবস্থা অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, হস্টেলে জায়গায় অভাব, তার ওপর প্রথম বর্ষের পড়ুয়ারা আসতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে কীভাবে জায়গায় সঙ্কুলান হবে,
তা স্পষ্ট করেনি কলেজ কর্তৃপক্ষ। ফলে এই নিয়ে ধন্দে রয়েছেন হবু ডাক্তাররা। অন্যদিকে, আজ সকালে অধ্যক্ষ, বিভাগীয় প্রধান-সহ আধিকারিকরা বেরোনোর চেষ্টা করায়, বিক্ষোভকারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে ঘেরাওমুক্ত হন আধিকারিকরা। গোটা ঘটনায় ডেন্টাল কলেজের অধ্যক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।





















