CM Suvendu Adhikari: ইকো পার্কে নিষিদ্ধ কাফ সিরাপ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : 'নেশামুক্ত ভারত ২০২৯' কর্মসূচি ইকো পার্কে। ২ লক্ষ ৬০ হাজার নিষিদ্ধ কাফ সিরাপের বোতল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কথা ছিল আজ। সেই মতো ইকো পার্কে বুলডোজার চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপের বোতল গুঁড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতার আগে বালুরঘাটে এই কর্মসূচি পালিত হয়েছিল। পশ্চিমবঙ্গ-সহ ১১টি রাজ্যে নেওয়া হয়েছে এই কর্মসূচি।
আরও খবর...
'আইন মেনেই সমস্ত পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। গণতন্ত্রে মতের অমিল যে কোনও প্রতিষ্ঠানের অঙ্গ। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে এমন হতেই পারে। শুধু ৩ কমিশনার নয়, আধিকারিকরাও মতামত দিতে পারেন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে যে কেউ তাঁর পরামর্শ দিতে পারেন। মতভেদ থাকতেই পারেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতিক্রমে। গত এক বছরে কমিশন যা যা সিদ্ধান্ত নিয়েছে, তা সবার সম্মতিতেই হয়েছে', SIR নিয়ে মতভেদ-বিতর্কের অভিযোগ উড়িয়ে দাবি নির্বাচন কমিশনের।






















