Corona: 'খেলা, মেলা, ভোট - সব বন্ধ করা উচিত', অভিষেকের সুরেই সুর মেলালেন চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক | Bangla News
কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী দু'মাস ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ নয়। করা যাবে না বড় আকারের কোনও ধর্মীয় সমাবেশও, বললেন অভিষেক। তাঁর এই মত নিয়ে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক (Dr. Kajal Krishna Banik) বলেন, "খেলা, মেলা, ভোট - একি দ্বিচারিতা! সব বন্ধ করা উচিত। মানুষ বেঁচে থাকলে সব কাজ হবে। ধর্ম থাকবে, তীর্থ, বিনোদন থাকবে। বিলম্ব হলেও তিনি যদি মানুষের স্বার্থে যদি এই কথা বলে থাকেন, আমি তাঁকে অভিনন্দন জানাই। সব রাজনৈতিক দলগুলি এগিয়ে আসুন, যাতে পশ্চিমবঙ্গবাসী বেঁচে থাকেন।"






















