Corona: 'রাজ্যে আগামী ২ মাস সব বন্ধ থাকা উচিত', অভিষেকের বক্তব্যকে স্বাগত দীপ্তেন্দ্র সরকারের | Bangla News
কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী দু'মাস ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ নয়। করা যাবে না বড় আকারের কোনও ধর্মীয় সমাবেশও। বললেন অভিষেক। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Dr. Diptendra Sarkar) বলেন, "এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষের রাজনীতি খুব কঠিন কাজ। এখানে এত বিভিন্ন মনের মানুষের সঙ্গে ডিল করতে হয় যে যে কোনও পদক্ষেপ নেওয়া কঠিন। ফলে অনেকের ব্যক্তিগত মতামতের সঙ্গে রাজনৈতিক মতামতের সংঘাত ঘটে। আমি চিকিৎসক হিসেবে ওঁর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি।"





















