Calcutta High Court: 'হস্তক্ষেপ করবে না আদালত', টেটের পাশ নম্বর নিয়ে বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়
টেটের পাশ নম্বর নিয়ে আপাতত বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। 'বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত'। জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। '২০১৪ ও ২০১৭-র টেটে সংরক্ষিত বিভাগে ৮২ নম্বর প্রাপ্তদের টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করতে হবে। ২০২২-র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ দিতে হবে। ৩ নভেম্বর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কয়েকজন চাকরিপ্রার্থী। রায়দানে ভিন্নমত পোষণ করেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতির সুপ্রতিম ভট্টাচার্য। এরপর মামলা যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যর তৃতীয় বেঞ্চে। সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের রায় বহাল রাখল বিচারপতি ভট্টাচার্যর বেঞ্চ।

















