এক্সপ্লোর
Dengue: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, সব সরকারি হাসপাতালে ফিভার ক্লিনিক চালুর নির্দেশ | ABP Ananda LIVE
রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি । ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনায় কাল নবান্নে কোর কমিটির বৈঠক । ডেঙ্গি নিয়ে আজ স্বাস্থ্যভবনেও বৈঠক হয় । সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় । হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা কম । উত্তর ২৪ পরগনার বসিরহাট, মুর্শিদাবাদ, নদিয়াতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে । সব সরকারি হাসপাতালে ফিভার ক্লিনিক চালুর নির্দেশ । সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা রাখার নির্দেশ । ডেঙ্গি নিয়ে স্বাস্থ্যভবনের বৈঠকে সিদ্ধান্ত
আরও দেখুন





















