ED Raid: সন্দেশখালিকাণ্ডের পর কেন্দ্রীয়বাহিনীর একেবারে যুদ্ধ সাজে সশস্ত্র অবস্থায় উপস্থিত
ABP Ananda LIVE: একদিকে যেমন ইডির (ED)তল্লাশি চলছে পাশাপাশি খুব উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয়বাহিনীর উপস্থিতি দেখা গেছে। যেখানে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে তাঁরা একেবারে সশস্ত্র অবস্থায় উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এমনকি বাহিনীর মহিলা অফিসাররাও উপস্থিত রয়েছেন। সন্দেশখালিকাণ্ডের শিক্ষা নিয়ে পরবর্তীকালে ইডি যেখানে যেখানে তল্লাশিতে গেছে প্রত্যেক জায়গায় বাহিনীকে একেবারে যুদ্ধ সাজে দেখা গিয়েছে। ফের অ্যাকশনে নামল ইডি, সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ইডি-র ৬ সদস্যের টিম। আবাসনের ব্লক বি-র দোতলায় ডব্লুবিসিএস (WBCS) অফিসার ও সংখ্যালঘু সেলের আধিকারিক। শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে তল্লাশি। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সরকারি আধিকারিকের ফ্ল্যাটে ঢুকতে বাধা ঝাড়গ্রাম(Jhargram) থানার আইসি বিপ্লব কর্মকারকে




















